মৌলভীবাজার সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশইন করলো বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে বুধবার (২৫ জুন) রাতে নারী শিশুসহ ২৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী পুরুষ ও শিশুসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিল। এলাকাবাসী বিষয়টি দেখে স্থানীয় পুলিশকে খবর দিলে তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। তাদের বাড়ি নড়াইল, যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায়। শ্রীমঙ্গলে আটককৃতদের মধ্যে পুরুষ ৬ জন, নারী ৯ জন, শিশু ৪ জন রয়েছেন।
অপরদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে বিএসএফ আরও ৬ জনকে পুশইন করেছে বলে জানিয়েছে ৪৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed