সিলেটে কান্না করায় শিশুকে খুন করে বাবার আত্মহত্যার চেষ্টা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেজরটিলায় কান্না করায় ৪৫ দিনের শিশুকে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা আতিকুর রহমান। বুধবার (২৫ জুন) বিকেলে নগরীর মেজরটিলা এলাকার মোহাম্মদপুরে ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম ইনায়া রহমান। সে মেজরটিলা এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে। আতিকুর রহমান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, মেজরটিলা এলাকার মোহাম্মদপুরে আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। বুধবার দুপুরে খাবার শেষে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আতিকুর রহমান। বিকেল ৫টার দিকে পরিবারের লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে দেখতে পান দেড় মাসের শিশু ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমান অর্ধেক গলাকাটা অবস্থায় শুয়ে আছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইনায়াকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এ বিষয়ে নিহত নবজাতকের মা নাজমা বেগম বলেন, ‘আমরা বিকেলে মেয়ে ও স্বামীকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আসরের আজানের কিছুক্ষণ আগে কান্না করছিল। এসময় বাচ্চার বাবা আমার মেয়েকে শ্বান্তনা দিতে কোলে তুলে নিয়ে হাঁটছিলেন। কিছুসময় পরে তিনি (স্বামী) আমার শরীরে হাত দিয়ে ডাকেন। এসময় আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আমার স্বামীর গলা রক্তাক্ত। পরে দ্রুত ওঠে গিয়ে দেখি আমার মেয়েরও গলাকাটা।‘
তিনি আরও বলেন, ‘আমার স্বামী সিএনজিচালিত অটোরিকশা চালক। সকালে নাস্তা খেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। দুপুরের দিকে বাসায় এসে বলেন তার মাথা ব্যাথা করছে। পরে নামাজ পরে খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়ি।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, আমরা পুরো ঘটনার তদন্ত করছি। কি হয়েছে সেটি জানার চেষ্টায় আছি। এখনো সঠিকভাবে কিছু বলা যাবে না। তবে স্থানীয়রা জানিয়েছেন, পারবিারিক কোনো কলহের কারণে এমনটি হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, বাথরুম থেকে ব্যবহার করা দা জব্দ করা হয়েছে। আতিকুর রহমানের ফিঙ্গারপ্রিন্ট ও ঘটনার সব বিষয় তদন্ত করে মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশের কয়েকটি টিম।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed