সিলেটে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকায় ৩ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল হালিম (৩৫) সিলেট এয়ারপোর্ট থানাধীন দর্গাবাড়ি রামপুর এলাকার ডা. আব্দুল হেকিমের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষনের অভিযোগে আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ভুক্তভোগী ওই নারী সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed