সিলেটে আবাসিক হোটেল থেকে ২ তরুণীর সাথে ৮ পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে চলছে অনৈতিক কাজ। এবার মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়েছেন ৮ পুরুষের সাথে দুই নারী।
মঙ্গলবার (২৪ জুন) রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. ওয়াজিদুর রহমান (৪৭), রাহুল কুড়ি (২২), মো. রিফাত ইসলাম (২৩), পলাশ (২২), সজিব আহম্মদ রাহি (১৯), হাসান আহম্মদ (২৪), মো. নুরুল ইসলাম (২৮), মো. আব্দুস শুক্কুর (৩০), আনিকা আক্তার রূপা (২২) ও আফসানা বেগম (২৩)।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed