ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের বিক্ষোভ, দ্রুত পদোন্নতির দাবি
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ৬৫ জন স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি নুরুল হক হলুদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির আল-মাসুম নিরব।
বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। অথচ দীর্ঘদিন ধরে তারা ন্যায্য মর্যাদা, পদোন্নতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণ এবং ১৪তম গ্রেড প্রদান।
ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা ও ১১তম গ্রেডে উন্নীতকরণ।
ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডে পদোন্নতির নিশ্চয়তা।
অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি।
টাইম স্কেল ও উচ্চতর বেতন স্কেলের সাথে সমন্বয়।
সকল পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতির নিশ্চয়তা।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
Related News
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More
মেয়ের সর্বনাশ করার অভিযোগে বাবা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বাRead More



Comments are Closed