পারিবারিক কলহ, সিলেটে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্নহননকারী শাহেদা বেগম (২৯) দুই সন্তানের জননী। তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকার আব্দুর রহমানের স্ত্রী।
রবিবার (২২ জুন) রাত ৯টার দিকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের লোকজন ও প্রতিবেশীদের বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হারুনুর রশীদ জানান, অভাবের সংসারে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। সবার ধারণা, এ কারণেই তিনি নিজেকে নিজেই শেষ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed