ইরানের ৬ বিমানবন্দরে হামলা, ১৫ উড়োজাহাজ–হেলিকপ্টার বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইসরায়েল চলমান সংঘাত ১১তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে এ সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ‘পরম বন্ধুকে’ পাশে পেয়ে যেন আরও ভয়ংকর হয়ে উঠেছে ইসরায়েল। সবশেষ ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ‘মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া’ হয়ে ওঠা দেশটি।
সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
রোববার (২২ জুন) রাতে হামলার শিকার হয় ইরানের ইসফাহান, বুশেহর, আহভাজ ও ইয়াজদ প্রদেশ। হামলায় সেখানকার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এর মধ্যে ইয়াজদ প্রদেশে সংঘটিত হামলাটিতে প্রাণ হারিয়েছেন এলিট ফোর্স ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) ১০ জন সদস্য।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতির মাধ্যমে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।
ওই বিবৃতিতে তারা জানিয়েছে, হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত–মনুষ্যবাহী আকাশযান।
এসব হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ভরার উড়োজাহাজ এবং ইরানের শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত এফ–১৪, এফ–৫ ও এএইচ ১ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী আরও জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতা বাধাগ্রস্ত করেছে। সেইসঙ্গে এসব বিমানবন্দর ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীর আকাশপথে অভিযান চালানোর সক্ষমতায় লাগাম টানা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ জুন ভোর ৪টার দিকে আকস্মিকভাবে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের হামলা করে ইসরায়েল। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামালা চালানো হয়েছিল।
হামলার প্রথম দিনই ইরানের অন্তত ১০০টি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায় ইসরায়েল। হামলায় একইদিনে নিহত হন দেশটির সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ প্রথম সারির অন্তত ২০ জন সেনা ও গোয়েন্দা কর্মকর্তা। সেইসঙ্গে বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকেও হারায় ইরান।
Related News
ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজ্যের রায়গড়Read More
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More



Comments are Closed