সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার এর মৃত্যুতে খন্দকার মুক্তাদির এর শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী, সাবেক পাবলিক প্রসিকিউটর, প্রবীণ রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় এডভোকেট মো. আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার (২২ জুন) এক শোক বার্তা তিনি বলেন, বিএনপির রাজনীতির এক নির্ভীক সৈনিক ছিলেন প্রবীণ এই নেতা। দলের ক্রান্তিকালে তিনি দায়িত্ব পালন করতেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। নিপীড়ন-নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে সবসময় থাকতেন সামনের কাতারে। তিনি আইনের শাসন, মানবিক মর্যাদা, মৌলিক-মানবাধিকারসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন দৃঢ় প্রত্যয় নিয়ে।
তিনি আরোও বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি যে মনোবল ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। তার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবারের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। শোকবার্তায় তিনি প্রবীণ এই নেতার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রবিবার (২২ জুন) বেলা দেড়টায় নগরের মাউন্ট এডোরা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিজ্ঞপ্তি
Related News
সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন ১১Read More
সিলেটে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ৩১৯টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করাRead More



Comments are Closed