সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল গফ্ফারের মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য, বিজ্ঞ সিনিয়র আইনজীবী ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা।
রোববার (২২ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তাহসিনা রুশদী লুনা বলেন, “অ্যাডভোকেট আব্দুল গফ্ফার ছিলেন একজন আদর্শনিষ্ঠ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল রাজনীতিবিদ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। পাশাপাশি সিলেটের একজন প্রথিতযশা আইনজীবী ও সমাজসেবক হিসেবেও তিনি ছিলেন সর্বমহলে শ্রদ্ধার পাত্র।”
তিনি আরও বলেন, “তার মৃত্যুতে দল একজন প্রকৃত কর্মীবান্ধব, নিবেদিতপ্রাণ নেতাকে হারাল। আমরা গভীরভাবে শোকাহত।” তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে অ্যাডভোকেট আব্দুল গফ্ফারের মৃত্যুতে পৃথক এক শোকবার্তায় বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, রোববার দুপুর দেড়টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সিলেট বিএনপি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। -বিজ্ঞপ্তি
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed