সিলেটে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে কোটি টাকার ভারতীয় চোরাইপণ্যসহ তিন জনকে আটক করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকালে সিলেট শহরতলীর সুরমা বাইপাস পয়েন্টে তল্লাসী চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ী, লুঙ্গি, টি-শার্ট, সিগারেট ও কসমেটিকস ক্রীমসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভোলা জেলার মনপুরা থানার ভূইয়ার হাট পূর্বের বেড়ীর চর ফয়েজ উদ্দীনের এলাকার মো. আব্দুর রশিদ মাঝির ছেলে রিয়াজ সাইফুল (২৪), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার মাইনগর (পশ্চিম হাটি) এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে লিটন (২৩) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার পশ্চিম খান বাড়ির দপদপিয়া এলাকার মো. আমির আলী খানের ছেলে মো. আলমগীর খান (৩৫)।
গণমাধ্যমে প্রেরিত পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) সকালে সিলেট শহরতলীর সুরমা বাইপাস পয়েন্টে পুলিশী চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি নীল ও হলুদ রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬) তল্লাসীর জন্য সঙ্কেত দিলে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে মুরাদপুর হাইফা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি আটক করে। এসময় পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়। তখন রশি দিয়ে বাধা পিকআপটি তল্লাসী করা হলে তার ভেতর থেকে ভারতীয় শাড়ি, টি-শার্ট (ALLROGGED), লুঙ্গি, Marlboro Gold সিগারেট, Skin Brite Cream:, Clop G Cream , Skin Sunkise Cream উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ লাখ ৪০ হাজার টাকা।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে ভারতীয় চোরাইপণ্যগুলো সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ চোরাচালানের আরো একজন সম্পৃক্ত রয়েছে বলেও জানা যায়। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহ.) থানার মামলা (নং-০৮/১৪৪) রুজু করা হয়েছে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed