কসবায় ভারতীয় ১৯৪ বোতল ইসকফসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ ইসকফসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতার মো. আব্দুল হান্নান (২১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আছকিনা গ্রামের আহাদ মিয়ার ছেলে।
শুক্রবার (৩০ মে) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কসবা আড়াইবাড়ি রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার হেফাজত থেকে ১৯৪ বোতল নেশাজাতীয় ভারতীয় ইসকফ সিরাপ আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
« জুড়ী সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠালো বিএসএফ (Previous News)
(Next News) কুলাউড়ায় দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা »
Related News
চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়মRead More
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More



Comments are Closed