Main Menu

জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে সিলেটে বিএনপির কর্মসূচি

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেট জেলা বিএনপি ৩০ মে (শুক্রবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিনব্যাপী সকল নেতা-কর্মী শহীদ রাষ্ট্রপতির স্মরণে কালো ব্যাজ ধারণ করবেন।

এদিন বাদ জুমমা হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, তাঁর জীবন ও আদর্শভিত্তিক আলোচনা সভা, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ।

সিলেট জেলা বিএনপির অধীন প্রতিটি উপজেলা ও পৌর ইউনিট নিজ নিজ এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করবে।

Manual5 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি বাদ আসর দুঃস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ।

Manual5 Ad Code

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি বাদ আসর গোলাপগঞ্জ বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী দলের প্রতিষ্ঠাতার এই গৌরবময় শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করে তা সফল ও তাৎপর্যমণ্ডিত করে তোলার জন্য দলের সকল নেতাকর্মী ও অঙ্গসহযোগী সংগঠনের প্রতি আহ্বান ও নির্দেশনা প্রদান করেছেন।

মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি;

Manual1 Ad Code

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম’র ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২দিনের কর্মসূচি ঘোষনা করেছে সিলেট মহানগর বিএনপি।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৭ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ মে (বৃহস্পতিবার) নগরীর বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ ও বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রঙ্গানে দোয়া ও মিলাদ মাহফিল পর দিন ৩০ মে (শুক্রবার) বিকাল ৪টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে শহীদ জিয়ার জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া মুসলিম সাহিত্য সংসদে চলমান শহীদ জিয়া গ্রন্থমেলায় বিশিষ্ট গবেষক ও লেখক মরহুম মাহফুজ উল্লাহ লিখা শহীদ জিয়ার জীবনীর বইয়ের আলাদা স্টল রাখা হবে সেখান থেকে বই সংগ্রহ করতে পারবেন সবাই।

কর্মসূচি গুলো সফল করতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মহানগর বিএনপি, ৬টি থানা, ৪২ ওয়ার্ড ও বিভিন্ন পাড়া ও আঞ্চলিক কমিটির নেতাকর্মীরা যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code