শাবির নির্মাণ কাজের মান ঠিক রাখতে শিক্ষক-সেনাবাহিনীর মনিটরিং টিম গঠন
শাবি সংবাদদাতা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান ‘অধিকতর উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের ১৭টি ভবন নির্মাণ কাজের গুণগতমান ঠিক রাখতে এবং সঠিক সময়ে প্রকল্প শেষ করতে অভিজ্ঞ শিক্ষক ও সেনাবাহিনীর সমন্বয়ে ৬ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে চলমান অধিকতর উন্নয়ন প্রকল্প-২ এর অধীনে ১০তলা বিশিষ্ট স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি-২ ভবন, ১০তলা একাডেমিক বিল্ডিং, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস, ১০তলা বিশিষ্ট একাডেমিক বিল্ডিং, ব্যবসায় প্রশাসন বিভাগ, বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, আইএমএল, সেন্ট্রাল ওয়ার্কশপ, ৬ তলা বিশিষ্ট স্কুল এন্ড কলেজ বিল্ডিং, ৪ তলা বিশিষ্ট মসজিদ, এক কিলো সড়কের উভয় পাশে ১৫ মিটার গার্ডেন ব্রিজের নির্মাণকাজ পর্যবেক্ষণের জন্য শিক্ষক ও সেনাবাহিনীর সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
আর্কিটেকচার বিভাগের অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমানকে আহবায়ক করে ৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. এইচ এম এ মাহজুজ, অধ্যাপক ড. মো. বশিরুল হক, আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর হাসান ও ইঞ্জিনিয়ার্স, জিই (আর্মি) মেজর মুহাম্মাদ আনোয়ার উস সাদাত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের কাজগুলোর গুণগত মান ঠিক রাখতে এবং সুনির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে অভিজ্ঞ শিক্ষক ও সেনাবাহিনীর সমন্বয়ে আমরা মনিটরিং টিম গঠন করেছি। আশাকরি কাজের গুণগত মান ঠিক রাখতে এবং সঠিক সময়ে কাজ শেষ করতে এই টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed