এডাব মৌলভীবাজার জেলা শাখার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি: এডাব (এলায়েন্স ফর কো-অপারেশন অ্যান্ড ল’স) মৌলভীবাজার জেলা শাখার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগরস্থ ম্যাক বাংলাদেশ হল রুমে।
বুধবার (২১ মে) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এডাব জেলা শাখার সভাপতি ও ম্যাক বাংলাদেশের নির্বাহি সম্পাদক এস এ হামিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক পরিতোষ দেব।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার।
সভায় জেলার ৬-৭টি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী সংগঠনসমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ড, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হবে।
আলোচনায় অংশগ্রহণ করেন এমসিডা’র সভাপতি মো: মিজানুর রহমান আলম, মোহন চন্দ্র দেব, সাজ্জাদুর রহমান, মাজারুল ইসলামসহ আরও অনেক প্রথিতযশা উন্নয়নকর্মী।
সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed