পুলিশ কমিশনার বরাবরে সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শীর্ষ পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও আপত্তিকর পোস্টারিংয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে এসএমপি পুলিশ কমিশনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১৮ মে) বিকেলে সিলেট জেলার ৬টি রেজিস্ট্রার্ড সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের’ উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সংগঠনের সভাপতি সভাপতি মো: দিলু মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের’ সভাপতি মো: দিলু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়- জেলা পরিবহন ঐক্য পরিষদ ভুক্ত সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮ এর বিগত ২০২৪ সালের ২৩শে নভেম্বর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনার পর পরাজিত কিছুসংখ্যক প্রার্থী ও তাদের অনুসারীগণ ইউনিয়নের প্রধান কার্যালয় তালাবদ্ধ ভাংচুর সৃষ্টি করে সিলেটের শ্রমিকদের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করে। এই ব্যাপারে পুলিশসহ প্রশাসন অবগত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরাজিত প্রার্থীগনের অনুসারীরা ফেইসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে নামে বে নামে ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিমের বিভিন্ন ছবি পোষ্ট করে শ্রমিকদের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করছে। ইতোমধ্যে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার দায়েরকৃত মামলা সমুহের আসামীগণ গ্রেফতার না হওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে উঠছে। গত ১৬/০৫/২০২৫ইং এস এম পি এলাকায় কে বা কাহারা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সিলেট বিভাগ কমিটির সভাপতি, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বি-১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিমের ছবি সম্বলিত বিতর্কিত পোষ্টার লাগিয়ে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। এ নিয়ে সিলেটের সড়ক পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। যেহেতু এসএমপি এলাকা সিসিটিভি ফুটেজের আওতাভুক্ত তাই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, ইউনিয়ন অফিস ভাংচুরের মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিমের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা অপবাদ, অপপ্রচার ও বিভিন্ন জায়গায় পোষ্টারিং করে মানহানীর সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে। ব্যাটারি চালিত টমটম-অটোরিক্সা বন্ধ করতে হবে। নতুন এবং পুরাতন ড্রাইভিং লাইসেন্স সহজে প্রাপ্তির ব্যবস্থা করতে হবে।
Related News
এবার শাহজালাল (রহ.)-এর মাজারে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৪ দিন পর সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারেরRead More
পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষমRead More



Comments are Closed