সিলেটে ১১দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলা শুরু মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শুরু হতে যাচ্ছে ১১ দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলা-২৫। কমল সাহিত্য পরিষদ সিলেটের উদ্যোগে মঙ্গলবার (২০ মে) বিকের ৪টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত মেলা শুরু হবে। মেলা চলবে ৩০ মে পর্যন্ত।
গ্রন্থমেলা সফলে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্টল নির্মাণ ও বরাদ্দ কার্যক্রমও শেষ হয়েছে।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে গ্রন্থমেলা। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২০টির বেশী সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বইমেলা উপলক্ষে ‘কমল সাহিত্য পরিষদ সিলেট’ থেকে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাতবার্ষিকী স্মারক ‘৩০ শে মে’ স্মারকের নতুন সংখ্যা প্রকাশ হবে। এছাড়া মেলা চলাকালে স্কুল শিক্ষার্থীদের জন্য ছবি আঁকা, কবিতা আবৃত্তি, রচনা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন থাকবে। সেই সাথে চিত্র প্রদর্শনী, শহীদ জিয়ার জীবনাদর্শ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে রাষ্ট্রনায়ক জিয়ার সফলতাকে মানুষের কাছে তুলে ধরা হবে। মেলা চলাকালীন সুবিধাবঞ্চিত মানুষের জন্য শহীদ মিনার প্রাঙ্গনে ফ্রি ব্লাড টেষ্ট ও বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন থাকবে।
মেলা সংক্রান্ত যে কোন প্রয়োজনে কমল সাহিত্য পরিষদ অফিস অথবা সভাপতির মোবাইল নাম্বারে (০১৭১২৩২৬০৯৯) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। মেলার সার্বিক সহযোগিতায় থাকবে সেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed