শাবি শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন।
রোববার (১৮ মে) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
জানা গেছে, ওই শিক্ষক ব্যক্তিগত গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। পথে আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের কাছাকাছি এলে এক ব্যক্তি হঠাৎ মোটরসাইকেল নিয়ে তাঁর গাড়ির সামনে চলে এলে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে ওই মোটরসাইকেল চালক এসে তাকে মারধর করেন।
বিষয়টি জানাজানি হলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এসে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। আধা ঘণ্টার মতো অবরোধ করে তারা বিক্ষোভ করেন। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ জানযটের সৃষ্টি হয়। রাত ২টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়ে আসা হয়েছে। পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে। শিক্ষককে মারধর করা ব্যক্তিকে ধরতে তারা অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোঃ জিয়াউল হক। আটককৃত ব্যক্তির নাম মো. রাসেল। সে শাবি সংলগ্ন আখালিয়া নেহারীপাড়া এলাকার বাসিন্দা।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed