মোহনা সমাজ কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: মোহনা সমাজ কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন-সভাপতি হেলাল, সাধারণ সম্পাদক দেবজ্যোতি
সিলেট নগরীর ৮নং ওয়ার্ডস্থ দর্জিপাড়া, করেরপাড়া, গোয়াবাড়ী, কুচারপাড়া, পাঠানটুলা সিলেট এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিঃ নং- ৩৭৩/৯৫ অর্ন্তভুক্ত ঐতিহ্যবাহী মোহনা সমাজ কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত ১৬ মে শুক্রবার সংস্থার স্থায়ী ও প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
মোহনা সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যদের উপস্থিতিতে করিমউল্লাহ হেলাল কে সভাপতি ও দেবজ্যোতি মজুমদার রতনকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট মোহনা সমাজ কল্যান সংস্থার কার্যকরী পরিষদ গঠন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, করিম উল্লাহ হেলাল, দেবজ্যোতি মজুমদার রতন, মো: মকবুল হোসেন খান, মতিউর রহমান মতিন, মো: আজাদ হোসেন, ফয়জুল হক, রিপন এষ চৌধুরী, নুরুল ইসলাম নুর, শাহেদ আহমদ, গোলাম মোস্তফা, মৃনাল সেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জহির নিয়া, আলমগীর আলম, সঞ্জয় দেব সঞ্চু, শিন্টু দেব, গোলাম কিবরিয়া, নিখিল দে, জহির উদ্দিন টিপু, আব্দুল হাকিম, রুজু আহমেদ, সুফিয়ান আহমেদ, শেখ কামাল, সেলিম আহমেদ, রানু মিয়া, আবু মালেক সালেহ, সুমিত দে, তাজ উদ্দিন, ফেরদৌস আহমেদ, শেখ সালমান, সাকিব সহ সকল সদস্য বৃন্দ।
বক্তারা একটি সুস্থ সুন্দর ও মাদক মুক্ত সমাজ বিনির্মানে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন।
Related News
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি প্রবাসীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদেRead More
সিলেটে আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আখালিয়াস্থ সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমীন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগRead More



Comments are Closed