শনিবার খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
বৈশাখী নিউজ ডেস্ক: সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার (১৭ মে) দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও পুঁজিবাজার খোলা থাকবে। ফলে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকেরা।
বাংলাদেশ ব্যাংক ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ গত সপ্তাহে আলাদাভাবে এমন নির্দেশনা জারি করে।
এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করেছে সরকার। তবে, এর পরিবর্তে ১৭ ও ২৪ মে দুই শনিবার খোলা থাকবে বলে জানানো হয়। সেই হিসেবে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এরপর বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সব তফশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্ধারিত শনিবারগুলোতে খোলা রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে চলবে স্বাভাবিক কার্যক্রম। গ্রাহকরা জমা, উত্তোলন, চেক নিষ্পত্তি, অনলাইন লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন।
এ ছাড়া পুঁজিবাজারেও এদিন লেনদেন চলবে নির্ধারিত সময় অনুযায়ী। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে।
Related News
সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২৩ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪Read More
জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম ও নতুন বই
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়াRead More



Comments are Closed