তিনটি বাদে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে বিমানের ফ্লাইট চালু
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রোববার (১ মার্চ) দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য সব গন্তব্যে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
বিমানের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে ফ্লাইট স্বাভাবিকভাবে ছেড়ে যাবে। তবে দোহা, দুবাই ও আবুধাবি গন্তব্যের ফ্লাইটসমূহ নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবার স্বাভাবিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed