মৌলভীবাজার সীমান্তে আরও ১৪ জনকে পুশইন করলো বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ৪৪ জনের পর বৃহস্পতিবার (১৫ মে) আরও ১৪জনকে পুশইন করেছে তারা।
সকাল ১০টার দিকে কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। তাদের সবাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। এরমধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ জন শিশু।
তাদের পরিচয় নিশ্চিতের পর কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।
এর আগে বুধবার বড়লেখার লাতু ও পাল্লাতল সীমান্ত দিয়ে মোট ৪৪ জনকে পুশইন করেছিল বিএসএফ। তার আগে আরও ৫৮ জনকে একইভাবে তারা ঠেলে দিয়েছিল বাংলাদেশের ভেতরে।
এই ১৪জনসহ গত কয়েকদিনে মোট ১১৭জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের প্রায় সবার পরিচয় সনাক্তের পর জানা গেছে, তাদের প্রায় সবার বাড়িই যশোরের বিভিন্ন এলাকায়।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed