ঈদুল আজহার ছুটিতে প্রাথমিক বিদ্যালয় নিয়ে নতুন নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্বঘোষিত ছুটির সময়সূচি অপরিবর্তিত থাকছে। তবে ঈদের আগে দুইটি শনিবার- ১৭ মে ও ২৪ মে- শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।
গত সোমবার (১২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, আগামী ১১ ও ১২ জুন সরকারি ছুটি থাকায় দাফতরিক কাজের স্বার্থে ১৭ ও ২৪ মে ছুটির দিনে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা রাখতে হবে।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মে মাসের দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed