কন্টেইনার লাইনচ্যুত, সিলেট-ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার (৯ মে) রাত ১০টা ১০ মিনিটে কন্টেইনার লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০৩নং আপ কন্টেইনার পৈরতলা রেলগেইট এলাকায় লাইনচ্যুত হয়েছে।
ট্রেনটির একটি বগি কাত হয়ে যায়। এতে উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
« শনিবার সাড়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জে (Previous News)
(Next News) দেশে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা »
Related News
চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়মRead More
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More



Comments are Closed