Main Menu

সিলেটে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে শিশুসহ আহত ৫

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে মাইক্রোবাস (হাইএস) গাড়ির সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৫ জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

শুক্রবার (৯ মে) সন্ধ্যে পৌনে ৬টার দিকে নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের চৌকিদেখি এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় সিএনজি অটোরিকশার ৫ জন যাত্রী আহত হন। তবে এই ৫জন যাত্রীর মধ্যে ড্রাইভারসহ ২ জনের অবস্থা গুরুত্বর বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থল থেকে সবাইকে দ্রুত উদ্ধার করে ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual3 Ad Code

জানা যায়, সিলেটর লাক্কাতুরা চা বাগান থেকে মহিলা-শিশুসহ ৬ জনকে নিয়ে বিয়ানীবাজারের উদ্দেশ্যে যাচ্ছে (পরিবার পরিকল্পনা সামগ্রী ও জরুরী ঔষধ সরবরাহে নিয়োজিত) এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের প্রাইভেট হাইএস গাড়ি (ঢাকা মেট্রো চ ১৩-৯২৯৮)। হাইএস গাড়িটি লাক্কাতুরা এলাকা পেরিয়ে নগরীর চৌখিদেখি এলাকায় পৌছামাত্র অপরদিক থেকে আসা আম্বরখানা- কোম্পানীগঞ্জ হাদারপারগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার (সিলেট থ ১২-৩১১৮) সামনের চাকার এক্সএল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে হাইএসের সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজি অটোরিকশার ড্রাইভার ও একজন যাত্রী গুরুত্বর আহতসহ আরও ৩জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়িপুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত হাইএস গাড়ি (ঢাকা মেট্রো চ ১৩-৯২৯৮) ও সিএনজি অটোরিকশাটি (সিলেট থ ১২-৩১১৮) উদ্ধার করে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code