র্যাব অফিস থেকে সিনিয়র এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, চিরকুটে যা লেখা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম র্যাব-৭ এর ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে গুলিবিদ্ধ অবস্থায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
নিহত পলাশ বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।
নিহতের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন সব কো-অর্ডিনেট করে।
জানা গেছে, পলাশ সাহা একসময় পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ বদলি হয়ে র্যাবে পাঠানো হয়।
এদিকে র্যাব মুখপাত্র ইন্তেখাব চৌধুরী বলেন, ‘আমরা কিছু সময় আগে খবর পেয়েছি তিনি মারা গেছেন। পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। মরদেহের আনুষ্ঠানিকতা চলছে। বিস্তারিত জানতে সময় লাগবে। সেখানে থাকা সবাই এখন ব্যস্ত রয়েছেন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed