Main Menu

সিলেটে ১০২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১০২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানাপুলিশ।

গ্রেফতারকৃত মো. মোহন মিয়া (২৯) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কলকতখাঁ গ্রামের মৃত কালা মিয়া ও রোকেয়া বেগমের ছেলে।

বুধবার (৭ মে) দুপুরে সিলেট মহানগরীর জেল রোডের মোরশেদ মিয়ার কলোনি থেকে তাকে গ্রেফতার করেন কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।

 

Share





Related News

Comments are Closed