Main Menu

৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন পেল একনেকে

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (৭ মে) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

Manual2 Ad Code

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আজকের একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দুই হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪৫ কোটি ৬ লাখ টাকা ব্যয় করা হবে।

এ সময় জেলা পর্যায়ের নতুন বিশ্ববিদ্যালয়গুলোর প্রসঙ্গে তিনি আরও বলেন, জেলায় জেলায় স্থাপন হওয়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভবিষ্যত কি হবে, তা বলতে পারছে না সরকার । সে কারণেই জেলা পর্যায়ের নতুন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বা সম্প্রসারণে নতুন করে কোন প্রকল্প হাতে নেবে না সরকার।

Manual3 Ad Code

প্রধান উপদেষ্টা ও পরিকল্পনা উপদেষ্টা ছাড়াও বুধবারের একনেক সভায় আরও অংশগ্রহণ করেন আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল; পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম; সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ; সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code