সিলেটের সোবহানীঘাট থেকে পিকাপ গাড়ি চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাট কাচাঁ বাজার ওয়েসিস হাসপাতালের সামন থেকে একটি পিকাপ গাড়ি চুরি হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিক আমিনুল ইসলাম সুমন বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ৯, তারিখ ০৬/০৫/২০২৫ইং।
আমিনুল ইসলাম সুমন দক্ষিণ সুরমার কদমতলীতে বসবাসকারী মো. কামাল হোসেনেরপুত্র।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, পিকাপ গাড়ি যার মডেল নং- TATA DI EX 207. রেজি ঢাকা মেট্রো-ন-১৫-৪৭৯৬, চেসিস নং- MAT374441HSR14473, ইঞ্জিন নং- 497SP27KSY635475, গত ১ মে গাড়ির চালক তৈয়বুর রহমান (২৮) নগরীর কালিঘাট হতে আখালিয়াতে মালামাল ভর্তি গাড়ি নিয়ে গেলে পরবর্তীতে সেখান থেকে আসার পর সিলেট কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট কাচাঁ বাজার ওয়েসিস হাসপাতালের সামনে নির্দিষ্ট জায়গায় প্রতিদিনের মতো গাড়ি রেখে যায়। পরে শুক্রবার ০৩ মে দিবাগত রাত পৌনে ২টায় অজ্ঞাতনামা কে বা কারা গাড়িটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আমিনুল ইসলাম সুমনের মুঠোফোনে ফোন করে বলে গাড়িটি ফেরত পেতে চাইলে পঞ্চাশ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য বলে।
থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা সোবহানী পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই আবু বক্কর জানান, গাড়ি চুরির মামলা থানায় রেকর্ড হয়েছে, চুরির সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, এ ছাড়া মোবাইল নাম্বার ট্রাকিং এর মাধ্যমে গাড়ি চুর ও গাড়ি উদ্ধারের জন্য পুলিশ সব ধরণের আইনি ব্যবস্থা অব্যাহত রেখেছে।
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed