Main Menu

দেশে ফিরেছেন খালেদা জিয়া, নেতাকর্মীদের উচ্ছ্বাস

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

Manual8 Ad Code

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।

Manual8 Ad Code

খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ— জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও দেশে এসেছেন।

বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন খালেদা জিয়া। পথে পথে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। রাস্তায় ভিড়ের কারণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে পুরো রুটজুড়ে।

Manual7 Ad Code

এর আগে, বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাতে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। এ সময় বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছিল।

Manual3 Ad Code

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতে করেই তিনি লন্ডনে যান। একইভাবে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code