ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাকিব (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের।
সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।
রোববার (৪ মে) গভীর রাতে কসবা সীমান্তে এই গুলির ঘটনা ঘটে। এতে সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
এ বিষয়ে কসবা থানার ওসি আব্দুল কাদের বলেন, রোববার রাত পৌনে ১২টার দিকে মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব নামে বাংলাদেশি এক তরুণ ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হন। আহত সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান স্থানীয়রা। এর মধ্যে সাকিব চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মাদলার স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, নিহত তরুণের মরদেহ বাড়িতে আনা হয়েছে। আমরা তার বাড়িতে যাচ্ছি।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম বলেন, রোববার রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যান সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে জানতে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমানের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
Related News
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোরRead More
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More



Comments are Closed