সিলেট জেলা ও মহানগর বিএনপির কঠিন হুশিয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর ১১টি সহযোগী ও অঙ্গ সংঘটনের তালিকা সকলের অবগতির জন্য উল্লেখ করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহযোগী সংগঠন ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ সংগঠন যুবদল, সেচ্ছাসেবকদল, মুক্তিযোদ্ধাদল, কৃষক দল, মৎসজীবীদল, তাঁতীদল, ওলামাদল, সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), মহিলাদল।
উল্লেখিত তালিকার বাইরে বিএনপির কোনও অনুমোদিত সংগঠন নেই। বিএনপির প্রতিষ্ঠতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অথবা “জাতীয়তাবাদী” নাম সম্পৃক্ত করে কোনও ভূঁইফোড় সংগঠনের সাথে অথবা কর্মসূচিতে দলের দায়িত্বশীল নেতৃবৃন্দকে অংশগ্রহণ না করার আহবান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (৫ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো সংগঠন করলে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নামে কোন সংগঠন করলে ও দলের কোনো নেতাকর্মী যদি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে কোনো কর্মসূচি পালনে যান তা হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, আমরা লক্ষ্যে করছি কিছু দিন যাবত সিলেটের বিভিন্ন মার্কেট ও রাস্তার পাশে বিভিন্নস্থানে বিএনপি ও তার সহযোগি এবং অঙ্গ সহযোগি সংগঠনের নাম ব্যবহার করে অবস্থান নিয়ে বসে জনদূর্ভোগ সৃষ্টি করছেন। এসকল কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। নির্দেশ পাওয়ার পর যদি কারো বিরুদ্ধে জনদূর্ভোগ সৃষ্টির প্রমাণ পাওয়া যায় দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।-বিজ্ঞপ্তি
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed