গোলাপগঞ্জে ৪ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) লাকি বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। দুপুর ১ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে হেতিমগঞ্জ মোল্লাগ্রামে একটি কলোনি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ লাকি বেগম জকিগঞ্জ উপজেলার ফুলতলি এহলাশাহ গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। স্বামী আব্দুর রশিদ পেশায় টমটম চালক। তারা গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ মোল্লাগ্রামে কলোনিতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘরের ভেতর থেকে টিনের নিচে স্টিলের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাকি বেগম নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূ ৪ সন্তানের জননী। তাদের মধ্যে পারিবারিক কোন মনোমালিন্যের খবর পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে সিলেট মহানগর বিএনপির কর্মসূচি
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণাRead More
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণের চেষ্টা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে যুবককে অপহরণের চেষ্টার ঘটনায় প্রাইভেটকার ভাঙচুর ও গাড়িচালককেRead More



Comments are Closed