সিসিকের সাবেক কাউন্সিলর আশিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
আশিক আহমদ (৪৫) সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
তিনি দক্ষিণ সুরমা থানার মোমিনখলাস্থ আলী ভবনের তমজিদ আলীর ছেলে।
আশিক সিলেট জেলা আওয়ামী লীগ নেতা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed