গ্যাস সংযোগের দাবিতে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর জৈন্তিয়ার (কোম্পানীগঞ্জ, গোইয়ানঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা) ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ মানববন্ধন করে শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় মিনারের সামনে। সংগঠনটি তার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উক্ত কর্মসূচী পালন করে।
শান্তিপূর্ণ সভায় বক্তাগণ সরকারের নিকট জোর দাবি জানান অবিলম্বে বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের জন্য।
পরিষদের সভাপতি গিয়াস আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টামন্ডলীর সদস্য এ.টি.এম বদরুল ইসলাম, এডভোকেট জামাল উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি এডভোকেট হাছান আহমদ, সহ সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, কামাল উদ্দিন, মোস্তাক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিসবাউল করিম, সুয়াইবুর রহমান, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আব্দুল্লাহ, সদস্য এডভোকেট মামুন রশীদ, ফয়সল আহমদ, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মাহফুজুল কিবরিয়া মাহফুজ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতRead More
সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবেঃ সিসিক প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি সবুজ ও প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকেRead More



Comments are Closed