টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
বৈশাখী নিউজ ডেস্ক: টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসের ছুটি মিলিয়ে এই ছুটি ভোগ করবেন তারা।
সরকারি ছুটির তালিকা ২০২৫ অনুযায়ী, আগামী ১ মে ‘মে দিবস’-এর ছুটি। সরকারি তালিকায় এটি সাধারণ ছুটি। এ বছর মে দিবস বৃহস্পতিবার। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সুতরাং পয়লা মে সহ টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
আন্তর্জাতিক শ্রমিক দিবস- যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতিবছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিত হয়ে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed