তুষার হত্যার প্রতিবাদে সিলেটে আইনজীবীদের কলমবিরতি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর পুত্র তুষার আহমদ চৌধুরী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে কলমবিরতি কর্মসূচি পালন করেছেন সিলেটের আইনজীবীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিলেট জেলা জজ আদালতে এক ঘণ্টার এই কর্মবিরতি পালন করা হয়। সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে তারা তুষার হত্যার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে শাহী ঈদগাহস্থ ভ্যালী সিটি আবাসিক এলাকার কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন তুষার আহমদ চৌধুরী (১৯)। তিনি অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর একমাত্র সন্তান এবং একজন কলেজ শিক্ষার্থী ছিলেন।
তুষার হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং একাধিক আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনো ঘটনার মূল রহস্য উদঘাটন ও সংশ্লিষ্ট সব অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে সরব এলাকাবাসীসহ বিভিন্ন পেশাজীবী মহল।
সিলেট জেলা আইনজীবী সমিতির নেতারা জানিয়েছেন, ন্যায়বিচারের স্বার্থে তাদের এ প্রতিবাদ কর্মসূচি। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed