সিলেটে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৬ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) বেলা আড়াইটায় পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষাবর্ষের অন্তত ৫শ শিক্ষার্থী অংশ নেন।
এর আগে বেলা ২টার দিকে মাথায় কাফনের সাদা কাপড় বেধে মিছিল সহকারে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় নানা স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস প্রাঙ্গণ। পরে সেখান থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর খোজারখলা, কাজীরবাজার ব্রীজ হয়ে নগরীর জিতু মিয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে সেখানে কিছু সময় অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে নগরীর বন্দরবাজার, লামাবাজার সড়কে যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, সরকার ও মন্ত্রণালয় পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি মানা নিয়ে গড়িমসি করছে। গতকাল শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের কথা বলে শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই বৈঠকটিও হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাফনের সাদা কাপড় মাথায় বেধে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed