ভারতে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে সিলেটে জমিয়তের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণ্যবাদী ভারত ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে প্রতিনিয়ত মুসলমানদের উপর জুলুম নির্যাতন, মুসলমানদের বাড়িঘর, মসজিদ মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। ইতিমধ্যে ওয়াকফ সম্পত্তি বাতিলের অজুহাতে ভারতের প্রায় ১৮০টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে এই মসজিদ-মাদ্রাসা খুলে দেওয়া হোক এবং অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে এবং মুসলমানদের উপর জুলুম নির্যাতনের কারণে তাদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে মুসলমানদের উপর গণহত্যা বন্ধ করার প্রতিশ্রুতি দিতে হবে।
শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমআ’ সিলেটের কোর্ট পয়েন্টে গণমিছিল পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তাগণ আরও বলেন, ভারতের কতিপয় হিন্দুত্ববাদী নেতারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছেন তা বন্ধ করতে হবে। ভারত যদি মনে করে, বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্বের প্রয়োজন নেই তাহলে অবশ্যই ভবিষ্যতে তা হাড়ে হাড়ে টের পাবে এবং এর প্রতিফল ভোগ করতেই হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা মুখলিছুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন দরগা হযরত শাহজালাল রহঃ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ আসজাদ হোসাইন, উত্তর জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জি, মহানগরের সাবেক সভাপতি মাওলানা খলিলুর রহমান, এডভোকেট মোহাম্মদ আলী, মহানগর সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা হাফিজ সৈয়দ শামীম আহমদ, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মাহমুদ হাসান বালিপারী, ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আমার শিহাব, রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা সিরাজুল ইসলাম, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, হাফিজ মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুকতার আহমদ, মাওলানা আব্দুস সালাম বালাগঞ্জী, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা সদরুল আমিন, হাফিজ মাওলানা আহমদ সগীর আমকুনী, মাওলানা ইব্রাহিম সালুটিকরী, মাওলানা আখতারুজ্জামান, শফিউদ্দিন আহমেদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা শামীম আহমদ, মাওলানা অলিউল্লাহ, মাওলানা জুবায়ের আহমদ, মুফতি জাকারিয়া মাহমুদ, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মাহদি হাসান, এডভোকেট রেজাউল হক, মাওলানা বেলাল আহমেদ চৌধুরী, মাওলানা ফয়জুল বারী, মাওলানা আব্দুল মুকির চৌধুরী, হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাওলানা কুতুবুদ্দিন, মাওলানা আব্দুল হালিম সাতবাগী, মাওলানা মিজানুর রহমান, হাফিজ খলিলুল্লাহ মাহবুব, যুব জমিয়ত মহানগর সভাপতি মাওলানা কবির আহমেদ, আবু সুফিয়ান, হাফিজ আব্দুল করিম দিলদার, দক্ষিণ জেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান নোমান, মহানগর ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ জামিল আহমেদ, সহ সভাপতি হাফিজ নুরুল ইসলাম, মাওলানা জাকির আহমদ, ছাত্রনেতা মীর আইনুল, সায়েম আহমদ ও আজিজুর রহমান প্রমূখ।
সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন শরিফ আহমদ। দলীয় সংগীত পরিবেশন করেন হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা আব্দুর রব। গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ফটো সাংবাদিক রেজা রুবেলকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি টেন্ডার প্রক্রিয়ারRead More
সিলেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতেRead More



Comments are Closed