সিলেটে সুরমা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী দরিয়া শাহ মাজার সংলগ্ন সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের বয়স আনুমানিক ৪৮/৫০ বছর হবে। তাঁর পরণের নীল রংয়ের শার্ট ও বাদামি রংয়ের প্যান্ট, কালো বেল্ট দিয়ে ইন করা অবস্থায় ছিল এবং সঙ্গে মোবাইল সেটও পাওয়া গেছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তাছাড়া নিহতের ঘটনাটি হত্যা না অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed