মহান মে দিবসে খানাদানা স্ববেতনে ছুটির দাবিতে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: খানাদানা বেতনসহ মহান মে দিবসে ছুটি কার্যকর করার দাবিতে জেলা প্রশাসক বরাবর সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান করা হয়।
১৭ এপ্রিল সকাল ১১টার সময় জেলা প্রশাসকের অনুপস্থিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আনোয়ার উজ জামান।
এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো. ছাদেক মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. শাহাবউদ্দিন, বাবনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক সায়মন আহমদ সহ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি প্রকাশের দিন। মে দিবসের দিন হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের ছুটি প্রদানের আইন থাকলেও হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদেরকে আইনগত অধিকার হতে বঞ্চিত করা হয়। খানাদানা বেতনসহ মে দিবসের দিন মালিকরা শ্রমিকদের ছুটি দিতে নানা টালবাহানা করে থাকেন। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মালিক, মালিক সমিতিসহ সরকারের বিভিন্ন দপ্তরে এ ব্যাপারে অবগত করলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়না।
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপির অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তর সহ সিলেট জেলা মালিক সমিতি বরাবর প্রেরণ করা হয়। যার মধ্যে বিভাগীয় কমিশনার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহা পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা-পরিদর্শক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, উপ-পরিচালক, দি চেম্বার অব কমার্স সহ বিভিন্ন দপ্তর সমূহে প্রেরণ করা হয়।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed