সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জিডিএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর নেতৃবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকির ঘটনার বিষয়ে অবগত করার লক্ষ্যে সাক্ষাৎ করেছেন। এসময় বিভাগীয় কমিশনারের হাতে জিডিএফ নেতৃবৃন্দ একটি প্রতিবাদলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার দুপুরে জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান এর নেতৃত্বে পৃথক পৃথকভাবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকালে প্রতিবন্ধী বিদ্যালয়ের জায়গা দখলের বিষয়টি অবগত করেন।
এসময় সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক, জিডিএফ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের নিরাপত্তা প্রদান, সীমানা প্রাচীর তৈরি করে দেওয়া এবং জায়গা দখলের হুমকিদাতা ব্যক্তিদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ব্যাপারে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed