Main Menu

১৩ বছরেও মিলেনি ইলিয়াস আলীর সন্ধান

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি নেতা ও সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার প্রতীক্ষা যেন শেষ হচ্ছে না পরিবারের। নিখোঁজের ১৩ বছর হলেও তিনি জীবিত, না মৃত– সে রহস্য কাটেনি।

২০১২ সালের এই দিনে ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন তিনি। এর পর তাঁকে ফিরে পাওয়ার দাবিতে শুরু হয় আন্দোলন। হরতাল, মিছিল-মিটিং চলে বছরের পর বছর। প্রিয় নেতাকে ফিরে পাওয়ার দাবিতে নিজ এলাকা বিশ্বনাথে গুলিতে প্রাণ দেন তিন নেতাকর্মী।

Manual1 Ad Code

সরকারের পক্ষ থেকে কোনো তথ্য নিশ্চিত না করায় এখনও অপেক্ষায় রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। মাঝেমধ্যে ইলিয়াস আলীর সন্ধান পাওয়া গেছে– এমন খবরে নতুন করে আশায় বুক বাঁধলেও পরক্ষণে তা ম্লান হয়ে যায়। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁকে ফিরে পাওয়ার দাবি জোরালো হয়ে ওঠে। ‘আয়নাঘরে’ তাঁকে পাওয়া গেছে বলেও প্রচার করা হয়।

Manual1 Ad Code

এমনকি গত বছরের ১৯ আগস্ট সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলে ইলিয়াস আলী বেঁচে আছেন এবং বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন দাবি করে বক্তব্য দেন বিএনপির এক নেতা। পরে তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা সেটিকে গুজব বলে মন্তব্য করেন। এ ছাড়া তিনি সরকার পতনের পর গুম কমিশনে তাঁকে ফিরে পাওয়ার দাবিতে আবেদন করেন। কিন্তু সেই আবেদনের কোনো অগ্রগতি নেই দাবি করে হতাশা ব্যক্ত করেন লুনা।

Manual5 Ad Code

এদিকে, প্রতিবছরের মতো এবারও কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস আলীকে ফেরতের দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁর গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার রামধানায় পারিবারিকভাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জেলা বিএনপি আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন ও দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে। এ তথ্য জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এ ছাড়া সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল। তিনি জানান, ১৩ বছর ধরে প্রিয় নেতাকে ফিরে পাওয়ার দাবি করা হচ্ছে। অতীতের ফ্যাসিস্ট সরকার তাঁকে গুম করে রাখে। কিন্তু আজও তাঁর সন্ধান মেলেনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা আশা ছাড়িনি। ইলিয়াস আলীর প্রতীক্ষায় আছি। তিনি এমন এক নেতা, যাঁর জন্য প্রাণ দিয়েছেন কর্মীরা।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code