সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোয় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য ফটো সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ক্লাব কার্যালয়ে এক জরুরী সভায় গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে মহানগরীর মাছিমপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সিলেটের বাইরে অবস্থান করার পরও ফটো সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোর বিষয়টি অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
মামলায় রেজা রুবেল’র বিরুদ্ধে ককটেল ছুড়ার অভিযোগ আনা হয়। অথচ ঘটনার আগে থেকেই তিনি বন্ধুদের সাথে কক্সবাজারে অবস্থান করছিলেন। বিষয়টি কেবল উদ্বেগেরই নয়, বরং মামলার মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে রেজা রুবেলকে মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed