ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। দিনভর ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে পোস্ট, স্টোরি ও রিল দিয়ে নিজেকে প্রকাশ করার প্রবণতা বেড়েই চলেছে।
সেই প্রেক্ষিতে মেটা এবার তাদের জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে আরও সহজ এবং স্মার্ট সংযোগ আনতে চলেছে। এখন থেকে আর আলাদা আলাদা অ্যাপে ঢুকে স্টোরি পোস্ট করার প্রয়োজন হবে না।
সম্প্রতি মেটা ঘোষণা করেছে, ইন্সটাগ্রাম স্টোরি এখন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা যাবে! ক্রস পোস্টিং ফিচারের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী একবার ইন্সটাগ্রামে স্টোরি আপলোড করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে প্রকাশিত হয়ে যাবে।
এই ফিচার ইতিমধ্যেই কিছু নির্বাচিত ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। খুব শিগগিরই এই ফিচার সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা।
এই ফিচার কাদের জন্য সুবিধাজনক?
যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত স্টোরি আপডেট করেন।
যারা আলাদা আলাদা অ্যাপে বারবার স্টোরি পোস্ট করতে বিরক্ত।
যারা ইন্সটাগ্রামের কনটেন্ট বন্ধু ও ফ্যামিলির সাথে হোয়াটসঅ্যাপেও ভাগ করে নিতে চান।
যারা ব্যক্তিগত ও প্রফেশনাল কাজ একসাথে পরিচালনা করেন।
কীভাবে ইন্সটাগ্রাম স্টোরি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন?
Instagram অ্যাপ ওপেন করুন।
প্রোফাইল আইকনে ক্লিক করে Settings-এ যান।
Account Center / Sharing & Crossposting অপশনে প্রবেশ করুন।
এখানে WhatsApp-কে যুক্ত (Link) করুন।
Auto Share Your Story to WhatsApp অপশন চালু করুন।
এরপর একবার স্টোরি পোস্ট করলেই তা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে চলে যাবে।
মেটা কেবল ইন্সটাগ্রাম নয়, হোয়াটসঅ্যাপের জন্যও একই ধরনের ফিচার নিয়ে এসেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপের স্টোরি ফেসবুকেরও সরাসরি শেয়ার করা সম্ভব।
ফিচারটি চালু করার ধাপ –
WhatsApp অ্যাপ ওপেন করুন।
Settings > Privacy-তে যান।
সেখানে Status সেকশনে ক্লিক করুন।
Share My Status to Facebook অপশনটি অন করুন।
আপনার হোয়াটসঅ্যাপ স্টোরি অটো-শেয়ার হবে ফেসবুকে।
বর্তমানে এই ফিচার বেটা টেস্টিং পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীদের রেসপন্স এবং ফিডব্যাকের উপর ভিত্তি করে খুব দ্রুতই এই ফিচার বিশ্বব্যাপী উন্মুক্ত করা হবে।
Related News
হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি
Manual3 Ad Code প্রযুক্তি ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াইRead More
আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশে
Manual7 Ad Code তথ্যপ্রযুক্তি ডেস্ক: উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বুধবার (১২ আগস্ট) ঘটতে যাচ্ছে বিরলRead More



Comments are Closed