বৈশাখের আনন্দ অনুষ্ঠানে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন
বৈশাখী নিউজ ডেস্ক: এসো হে বৈশাখ গানকে কন্ঠে ধারণ করে আহ্বান করা হয় ঋতুরাজ গ্রীষ্মের বৈশাখকে।
সোমবার (১৪ এপ্রিল) বাংলা সনের প্রথম মাস বৈশাখকে ঘিরে প্রতিবারের মতো শ্রুতি সিলেট আয়োজন করে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সিলেটের বিভিন্ন সংগঠনের পাশাপাশি আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরও অংশগ্রহণ করে।
দুপুর ১২টায় সিলেট সুরমা নদীর পাড় সারদা হল প্রাঙ্গণে বিমল করের গ্রন্থনায় ও নির্দেশনায় এবং প্রিয়াশ্রী কর পিউ এর সঞ্চালনায় দলগত আবৃত্তি পরিবেশন করে শ্রুতি, তাইবা, সিনথিয়া, স্নেহা, সৃষ্টি, সাবা, সানিয়া, ঐশিকা, নিনো, ত্রিদেব, ইরফান ও প্রিয়ান্তুু কর স্বপ্ন। তবলায় সঙ্গত দেন তনু দেব।
পরিবেশন শেষে মুক্তাক্ষরের শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed