সিলেটে মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ৭ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজু (৪৫)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
সোমবার (১৪ এপ্রিল) রাতে নগরীর বালুচর এলাকার ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দায়েরকৃত একাধিক হত্যা ও নাশকতা মামলার আসামি নাজমা।
গ্রেফতার নাজমার বাড়ি সিলেটের জালালাবদ থানাধীন জাহাঙ্গীরনগর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মহানগরের বিভিন্ন থানায় দায়ের করা ৩টি মামলার এজাহারভুক্ত আসামি নাজমা। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গ্রেফতার নাজমাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed