Main Menu

সিলেটে ৫২৭৮ পিস ভারতীয় ক্রীমসহ পুলিশের জালে শামীম

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ক্রীম উদ্ধার করেছে পুলিশ। এসময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত শামীম আহমদ সাগর (৫৪) শাহপরান (রঃ) থানার কুশিঘাট নয়াবস্তি এলাকার মৃত রিয়াজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল রবিবার বিকেলে মোমিনখলা বাইপাস রোড সংলগ্ন শামীম অটো মেকানিক্স নামক গ্যারেজে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৫ হাজার ২শ ৭৮ পিস ভারতীয় ক্রীম জব্দ করা হয়। যার অনুমান বাজারমূল্য ৪ লাখ ২২ হাজার ২শ ৪০ টাকা।

এসয় শামীমকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে নিজের চোরাচালানের মাধ্যমে তার ওপর একজন সহযোগীর সহায়তায় ভারতীয় পণ্য বাংলাদেশে এনেছে বলে জানায়। সোমবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed