Main Menu

সিলেটে জাতীয় পার্টির আহবায়কের বাসায় হামলা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ এর বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

Manual3 Ad Code

আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে তার উপশহরের সি ব্লকের বাসায় এই হামলা হয়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

Manual4 Ad Code

জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে অজ্ঞাত পরিচয়ের একদল লোক জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায়। বাসায় সাব্বির আহমদ ও তার স্ত্রী-কন্যা ছিলেন। এসময় তার যুক্তরাজ্য প্রবাসী ছেলে রেদওয়ান আহমদ রাহীরকে খুঁজে বাসার দরজা ভাঙচুর ও ককটেল বিষ্ফোরণ করা হয়।

Manual2 Ad Code

সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক সাব্বির আহমেদ বলেন, আমার ছেলে যুক্তরাজ্যে বসবাস করে। সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্ত আমি বুঝে উঠতে পারছি না কেন আমার বাসায় হামলা হলো। কারা হামলা করেছে সে সর্ম্পকে ধারণাও করতে পারছি না। এ ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code