নববধূর সঙ্গে পরকীয়া, ঘটক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লালমাই উপজেলায় নববধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক ঘটককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হাসান মজুমদার (২২) দোশারীচোঁ গ্রামের ফকির বাড়ির দুলনী আক্তারের ছেলে।
নববধূ আকলিমা আক্তার দোশারীচোঁ উত্তরপাড়ার মসজিদ বাড়ির সাফায়েত হোসেনের স্ত্রী। গত বছরের ডিসেম্বরে তাদের বিয়ে হয়েছে।
নববধূর স্বামী সাফায়েত হোসেন বলেন, হাসান মজুমদার আমার আর আকলিমার বিয়ের ঘটক। বিয়ের দিনই হাসান আমার স্ত্রীকে পছন্দ করে। বিয়ের পর প্রায় প্রতিদিন সে আমার ঘরে আসত। প্রথমে আমি এসব বুঝতে পারিনি। আমার স্ত্রীর কাছে তার হাতের লেখা চিঠি পেয়ে বিষয়টি জানতে পেরেছি।
তিনি আরও বলেন, কিছুদিন আগে সে আমাকে ঘুমের ওষধ খাইয়ে আমার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করেছে। এই কারণে আমি আত্মহত্যা করতেও চেষ্টা করেছিলাম। এখন আর এসব গোপন রেখে লাভ নেই। আমি ও আমার স্ত্রী হাসানের শাস্তি চাই।
লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ও ভিকটিমের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে হাসান মজুমদার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোরRead More
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More



Comments are Closed