কুষ্টিয়ায় কারের ধাক্কায় বাইক আরোহী মামা-ভাগ্নে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন (মামা-ভাগ্নে) নিহত হয়েছেন। এ ছাড়াও দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (০১ এপ্রিল) দিবাগত রাতে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই দুর্ঘটনার ঘটে।
নিহতরা হলেন— কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ার আসাদুল ইসলাম মোল্লার ছেলে রাহাত ইসলাম পলাশ (৩০) এবং ফাহিম অনিক (২৩)। তার সম্পর্কে মামা-ভাগ্নে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘রাহাত ও ফাহিম মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে উঠে চৌড়হাসের দিকে যাচ্ছিলেন। এ সময় মজমপুর গেটের দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মামা-ভাগ্নে ঘটনাস্থলেই নিহত হন।’
‘আহত তানভীর গণি (২৩) কুস্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed